বুধবার ৪ নভেম্বর ২০২৬

বদির মুখোশ খুলে দেয়ার ঘোষণা ছাত্রলীগ সভাপতির

coxsbazar_mp_bodi_news_pic_31-03-2016_8550কক্সবাজারের সমালোচিত সরকার দলীয় সাংসদ আব্দুর রহমান বদির মুখোশ খুলে দেয়ার চ্যালেঞ্জ করেছে জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয়।

গণমাধ্যমের সামনে মাত্র ২০ মিনিট সরাসরি কথা বলার মাধ্যমে এমপি বদির সকল অপকর্মের মুখোশ খুলে দেয়ার ঘোষণা দেন জয়।

বুধবার রাতে নিজের ফেইসবুক স্ট্যাটাসে এমপি বদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ইশতিয়াক আহমেদ জয় লিখেন-গণমাধ্যমের সামনে মাত্র ২০ মিনিট সময় দিন, আপনার মুখোশ খুলে দিবো।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে-গত কয়েকদিন আগে সমালোচিত সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ছাত্রলীগের যেকোন অনুষ্ঠানে অবাঞ্চিত ঘোষণার পর গত ২৭ মার্চ বিজিবির হাতে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটকের বিষয়টি এমপি বদির ষড়যন্ত্র বলে দাবী করে আসছিল ছাত্রলীগ।

কিন্তু নিজের বিরুদ্ধে ছাত্রলীগের আনা অভিযোগগুলো ভিত্তিহীন দাবী করে এমপি বদি ছাত্রলীগের প্রতি চ্যালেঞ্জ করে বলেন-কেউ যদি ছাত্রলীগের বিরুদ্ধে তার ষড়যন্ত্রের প্রমাণ দিতে পারে তাহলে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন।

এর পরেই নিজের ফেইসবুক পেইজে এমপি বদির বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়।

এ প্রসংগে জানতে চাইলে ইশতিয়াক আহমেদ জয় বলেন, এমপি বদির যদি সাহস থাকে তাহলে গণমাধ্যমের সামনে মাত্র ২০ মিনিট সময় নিয়ে আমার (ইশতিয়াক) মুখোমুখি হবে।

আরও পড়ুন