বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তা নিহত

rab-jugantor_8657রাজধানীর উত্তরায় হাবিবুর রহমান (৫০) নামে এক র‌্যাব কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার ভোর ৫টার দিকে উত্তরার কবি জসিম উদ্দীন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান সেনা বাহিনীর সদস্য ছিলেন। তিনি ওয়ারেন্ট অফিসার হিসেবে র‌্যাবের সদর দফতরে কর্মরত ছিলেন।

উওরা পূর্ব থানার ওসি আবু বকর যুগান্তরকে বলেন, শনিবার ভোরে টাঙ্গাইলের কালীহাতির নিজ বাড়িতে যাচ্ছিলেন র‌্যাব কর্মকর্তা হাবিবুর রহমান। এসময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়।

আহত অবস্থায় হাবিবুর রহমানকে উদ্ধার করে স্থানীয় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

নিহত হাবিবুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন