চাঁদপুর পৌরসভার পলাশপুর থেকে ৬ কেজি ৯শ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় মনিদ্র চন্দ্র কামলা নামে একজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ডিবি পুলিশের এসআই ফিরোজ আলম ও এএসআই নাসির উদ্দীনের নেতৃত্বে পলাশপুর গ্রামের মনিদ্র চন্দ্রের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরে খাটের নিচ থেকে শিবলিঙ্গ আকৃতির এ মূর্তি উদ্ধার করে। একই সঙ্গে মনিদ্র চন্দ্র কামলাকেও আটক করা হয়।
এ ব্যাপারে চাঁদপুরের ডিবির ওসি মোস্তফা কামাল জানান, এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে কচুয়া থানায় মামলা হয়েছে।


