বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রতি রাতে স্বপ্ন দেখতাম শাহরুখের সঙ্গে কাজ করার: সানি

sunny-leone-shah-rukh-khaসানি লিওন। ছিলেন একসময়কার পর্নো তারকা। এখন বলিউড পাড়ায় ধাপিয়ে বেড়াচ্ছেন আলোচিত অভিনেত্রী হিসেবে। বলিউডে পা রাখার পরই সানি স্বপ্ন দেখতে বলিপাড়ার বাদশাহ শাহরুখ খানের সঙ্গে কাজ করবেন। সানির সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। শাহরুখের আসন্ন ছবি ‘রইস’-এ একটি আইটেম গানে দেখা যাবে সানিকে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এ প্রসঙ্গে সানি বলেছেন, ‘প্রতি রাতে স্বপ্নটা দেখতাম শাহরুখের সঙ্গে কাজ করার আর সেটাই এখন পূরণ হল।’

কিং খানের সাথে স্ক্রিন শেয়ার করা সানির কাছে স্বপ্নের মতো। আর সেই কাজটাই করতে গিয়ে নাকি বোকার মতো আচরণ করেছিলেন। সানি নিজেই বলেন, “ওনার (শাহরুখ) সঙ্গে কাজ করতে গিয়ে এতটাই আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম যে মেকআপ করতে করতে চোখে জল এসে গিয়েছিল।”

“শাহরুখ ভীষণ ভাল মানুষ এবং প্রফেশনাল। আর আমি এতটাই বোকা যে ওনার সামনে গিয়ে অভিনয় করতে লজ্জা পাচ্ছিলাম।”

আরও পড়ুন