আফগানিস্তানে অপহৃত হওয়ার দুই সপ্তাহ পর ব্র্যাকের দুই কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। এরা হলেন- ব্র্যাকের প্রধান প্রকৌশলী হাজি শওকত (৫০) এবং প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম খান সুমন (৩৭)।
সোমবার এই তথ্য জানিয়েছেন ব্র্যাকের পরিচালক আসিফ সালেহ।
বিশ্বের সর্ববৃহৎ এনজিওটির এই দুই কর্মকর্তা গত ১৮ মার্চ কুন্দুজ থেকে বাগলান যাওয়ার পথে অপহৃত হন। অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা তাদের তুলে নিয়েছিল।
আসিফ সালেহ সন্ধ্যায় বলেন, তারা কিছুক্ষণ আগেই ছাড়া পেয়েছেন। তারা সুস্থ আছেন, তবে শারীরিকভাবে কিছুটা দুর্বল।”
সুমন পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামের বাসিন্দা, শওকতের বাড়ি একই জেলার ফরিদপুর উপজেলার হাংরাগাড়ি গ্রামে।
শওকত ১০ বছর ধরে এবং সুমন চার বছর ধরে সিরাজুল আফগানিস্তানে রয়েছেন।


