রাজধানীর তেজগাঁওয় এলাকার হাতিরঝিলসংলগ্ন কুনিপাড়ায় টিনশেডের একটি তিনতলা বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কুনিপাড়া হ্যাপী হোমসের বিপরীত দিকের ওই বাড়িতে লাগা আগুন ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সন্ধ্যায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, সাড়ে ৬টার দিকে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছেন।
আগুনে ৪০/৫০টি ঘর পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, “বিদ্যুতের গোলোযোগ কিংবা চুলা থেকে আগুন লেগে থাকতে পারে। তবে তদন্ত না করে নিশ্চিত কিছু বলা যাবে না।”
এ ঘটনায় কোনো হতহতের খবর দিতে পারেননি তিনি।


