শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

স্ত্রীর লাথিতে স্বামীর মৃত্যু

Mrittu_mঝগড়ার এক পর্যায়ে স্ত্রী লাথি মারে স্বামীর পুরুষাঙ্গে। আর এতে কিছুক্ষণের মধ্যেই স্বামীর মৃত্যু হয়।

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ জমাদ্দার ডাঙ্গী গ্রামে স্ত্রীর লাথিতে স্বামী মোঃ মাসুদ মোল্লার (৪২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে মাসুদ মোল্লার লাশ ময়নাতদন্ত না করেই দ্রুত দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ জমাদ্দার ডাঙ্গী গ্রামের মো. ইদ্রিস মোল্লার ছেলে মাসুদ মোল্লার সঙ্গে স্ত্রী সুলতানা বেগমের (৩৩) ঝগড়া হয়।

ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী সুলতানা বেগম মাসুদ মোল্লার গোপনাঙ্গে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

পরে দ্রুত তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদ মোল্লার বাবা মোঃ ইদ্রিস মোল্লা জানান, স্ত্রী সুলতানা বেগমের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল মাসুদের। মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া, হাতাহাতির ঘটনা ঘটতো।

ছেলের মৃত্যুর ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়েছে কিনা জানতে চাইলে মোঃ ইদ্রিস মোল্লা বলেন, এ বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুন