বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

খালেদা জিয়া বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না

khaleda ziaঅসুস্থতার কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সকালে চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে ৩১ মার্চ বৃহস্পতিবার বকশিবাজার আলীয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ এই মামলার শুনানি হয়। সেদিনও আদালতে হাজির হননি খালেদা জিয়া। ওইদিন শুনানি শেষে বিচারক আবু আহমেদ জমাদারের আদালত এ মামলার ৩ আসামিকে ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করে তাদেরকে হাজির থাকতে নির্দেশ দেন।

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করে দুদক।

আরও পড়ুন