বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তনু হত্যা: ২৫ এপ্রিল সারা দেশে হরতাল

tonu--কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আগামী ২৫ এপ্রিল সারা দেশে আধাবেলা হরতাল ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়ে পুলিশি বাধার পর নতুন এ কর্মসূচি ঘোষণা করে তারা। ছাত্র ফেডারেশনের সভাপতি আশরাফুল আলম সোহেল হরতাল কর্মসূচির ঘোষণা দেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দেয় প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের কর্মীরা। মিছিলটি দোয়েল চত্বরের সামনে আসলে পুলিশ তা আটক দেয়। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বেধে যায় সংঘর্ষ। এতে পুলিশের এএসআই আতিউর রহমান আহত হন।

পুলিশের বাধার মুখে ছাত্র সমাবেশটি হাইকোর্টের সামনে স্লোগান দিতে থাকে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সভাপতি নাইমা খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সভাপতি লিটন মঞ্জুর, কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্তী রিন্টু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

আরও পড়ুন