বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সানির ‘ইজাজাদ’ এ কাঁপছে ইউটিউবদুনিয়া

Ijazat-One-Night-Stand-Songএকসময়কার পর্নোস্টার, বর্তমানে বলিউডের গ্ল্যামারগার্ল সানি লিওনের নতুন সিনেমা ‘ওয়ান নাইট স্ট্যান্ড’র’ ‘দো পেগ মার গানটি প্রকাশ হলে তা ইউটিউব কাঁপায়। তারই ধারাবাহিকতায় আবারো এ ছবির আরো একটি নতুন গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিতের কণ্ঠে ‘ইজাজাদ’ শিরোনামের এই গানটিও এখন কাঁপাচ্ছে পুরো ইউটিউবদুনিয়া।

সানি ও তনুজের রোমান্টিক দৃশ্যে ভরপুর গানটি এরইমধ্যে প্রায় সাতচল্লিশ লাখ ভক্ত দেখেছে। শুধু সানি ও তনুজের রোমান্টিকতা নয় অরিজিৎ সিংয়ের গলার আলাদা জাদু থাকার কারণে এখন ইউটিউবে বাজিমাৎ এ গানটি।

মিট ব্রাদার্সের কম্পোজিশনের ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমার টিজারও রয়েছে আলোচনার শীর্ষে। ভবানি আয়ার চিত্রনাট্য এবং জেসমিন ডিসুজা পরিচালনায় ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমাটি আগামী ২২ এপ্রিল মুক্তি পাবে।

আরও পড়ুন