কন্যা সন্তানের মা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটেনের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। তার কন্যার নাম আজেলিয়া জয় পার্সি। শনিবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
বঙ্গবন্ধুর এই নাতনি যুক্তরাজ্য পার্লামেন্টে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির এমপি।
মেয়ের নাম কী হবে- তাও ভেবে রেখেছেন টিউলিপ; মায়ের মতোই কোনো ফুলের নাম পাবে সে।
“যেহেতু আমার নাম টিউলিপ, আমরা চিন্তা করেছি, কোনো একটি ফুলের নামে মেয়ের নাম হলে চমৎকার হবে।”


