বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিএনপির যুগ্মমহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা

BNP-newসংসদের বাইরে থাকা বিরোধী দল বিএনপি কাউন্সিলের ২০ দিন পর নতুন কমিটির যুগ্মমহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করেছে।

শনিবার বিএনপির নতুন জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে নতুন কমিটির যুগ্মমহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম প্রকাশ করেন।

যুগ্মমহাসচিবদের মধ্যে আগের কমিটির এ এম মাহবুবউদ্দিন খোকন রয়েছেন। তার সঙ্গে যোগ হয়েছেন মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুন-নবী খান সোহেল, হারুনুর রশীদ ও আসলাম চৌধুরী।

সাংগঠনিক সম্পাদকরা হচ্ছেন- ফজলুল হক মিলন, নজরুল ইসলাম মঞ্জু, শাহাদাত হোসেন, আসাদুল হাবিব দুলু, জাহাঙ্গীর আলম তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস শিরীন ও শামা ওবায়েদ।

এর আগে কাউন্সিলের ১০ দিন পর মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব পদে রিজভীর নাম অনুমোদন করেছিলেন খালেদা।

১৯ মার্চ অনুষ্ঠিত কাউন্সিলে খালেদা জিয়া চেয়ারপারসন ও তারেক রহমান জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন।

কমিটির অন্য সদস্যদের নাম এখনও ঘোষণা হয়নি।

আরও পড়ুন