বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের নয়া রেকর্ড

Power+Generation-Totalবিদ্যুৎ উৎপাদন আট হাজার ৩৪৮ মেগাওয়াটে উন্নীত করে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। শনিবার রাত ৯টায় এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী।

এ সময় সারাদেশে লোডশেডিং ছিল না বলেও জানান তিনি।

এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২০১৫ সালের ১৩ অগাস্ট; ৮১৭৭ মেগাওয়াট।

পিডিবির হিসাবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত সাত বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হয়েছে।

২০০৮ সালে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৪০৩৬ মেগাওয়াট।

আরও পড়ুন