১০ এপ্রিল শহীদ কমরেড গোলাম মাজেদের ৩২তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৪ সালের এই দিনে সামরিক স্বৈরশাসকের অকথ্য নির্যাতনে তিনি মৃত্যু বরণ করেন।
১৯৮২ সালে সামরিক শাসন জারী হলে তিনি তার দৈনিক রানার পত্রিকায় লিখলেন–“নির্যাতকের ভূমিকা পরিহার করূন।” তিনি গ্রেপ্তার হন,তাকে ভয় দেখানো হয়। তিনি গণতন্ত্রের পক্ষে লিখে যান অবিরাম।
স্বৈরশাসক এরশাদ যখন প্রচার করেন যে, সৌদী গিলাফ মুড়ি দিয়ে ঘুমানোর জন্য তার পূত্র সন্তান হয়েছে ,তখন তিনি লিখেন-“গিলাফের কত দাম” শীর্ষক নিবন্ধ। নিবন্ধে তিনি এরশাদের বক্তব্যের বৈজ্ঞানিক অসারতা তুলে ধরেন। আবার গ্রেপ্তার হন তিনি। নির্যাতন এবং কারাভোগের কারণে তার শরীর ভেঙ্গে পড়ে। সিলটে কারাগার থেকে মুক্তিলাভের কদিন পরই তিনি মারা যান।
তিনি সাপ্তাহিক গণমানষ নামে একটি কাগজ প্রকাশ করতেন যা ছিল মুলত রাজনৈতিক। তিনি ছিলেন একাধারে কবি, সাংবাদিক ও রাজনীতিক। ওয়াশিংটন প্রেসক্লাবে তাঁর নামফলক আছে। যশোর শুধু নয় সারা দেশে তিনি সাংবাদিকতায় এক নতুন ধারা সৃষ্টি করেন। তিনি “ইলমী” ছদ্মনামে কবিতাও লিখেছেন।
গোলাম মাজেদ বামপন্থী ছিলেন। তদানীন্তন যশোর জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক ছিলেন। ওয়ার্কার্স পার্টির মুখপত্র ‘সাপ্তাহিক নতুন কথা’য় তিনি লিখতেন।
এই মহান মানুষটির মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই ।


