বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কেরালায় মন্দিরে আগুন, নিহত শতাধিক

Indian bystanders carry an injured man after an explosion and fire at The Puttingal Devi Temple in Paravur early April 10, 2016. GRAPHIC CONTENT A major explosion and fire swept through a temple in southern India killing 79 people after families and others had gathered for a fireworks display, a top official said. / AFP PHOTO / STR
Indian bystanders carry an injured man after an explosion and fire at The Puttingal Devi Temple in Paravur early April 10, 2016. GRAPHIC CONTENT
A major explosion and fire swept through a temple in southern India killing 79 people after families and others had gathered for a fireworks display, a top official said. / AFP PHOTO / STR

ভারতের কেরালায় পুতিংগাল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও  তিন শতাধিক।

মন্দিরে বার্ষীক উৎসব চলাকালে শনিবার দিনগত রাত ৩টার দিকে আতশবাজি থেকে ওই আগুনের সূত্রপাত হয়।

এ সময় ওই মন্দির প্রাঙ্গণে ১০ হাজারেরও বেশি মানুষের জমায়েত ছিল।

কেরালার ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, খবর পেয়ে দমকল বাহিনীসহ অন্য জরুরি সংস্থা রোববার ভোরের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী ওম্মেন চান্দি ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। স্থানীয় গণমাধ্যম বলছে হিন্দুদের নববর্ষ উৎসব উপলক্ষে ওই আতশবাজি জড়ো করা হয়েছিল।

অগ্নিকাণ্ডে মন্দির কমপ্লেক্সের একটি ভবন ধ্বসে পড়ার ফলেই বেশীরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আরো তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

বিস্ফোরণের ফলে এক কিলোমিটার দূরবর্তী ভবনগুলোও কেঁপে কেঁপে উঠেছে।

কেরালার স্বরাষ্ট্র মন্ত্রী রমেশ চেন্নিথালা বলেছেন, এ মন্দিরে প্রতি বছরই বার্ষিক আতশবাজি উৎসব হয়। আমরা আটকে পড়া মানুষজনকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

আরও পড়ুন