বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গৃহবধূকে ধর্ষণচেষ্টা: ১০ বছরের জেল

rape_41595মানিকগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার দায়ে সেলিম কাজী (৪০) নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম নুরুল হুদা সাংবাদিকদের বলেন, ২০০৩ সালের ২৯ মার্চ জেলার হরিরামপুর উপজেলার খলিলপুর গ্রামে সেলিম কাজী প্রতিবেশী এক গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তিনি গৃহবধূকে ছুরি দিয়ে জখম করেন। এ ঘটনায় পরদিন ওই গৃহবধূ বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা করেন। পরে পুলিশ ওই মামলায় অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

সাক্ষীদের জবানবন্দি এবং পুলিশের তদন্ত প্রতিবেদন অনুযায়ী আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক ওই ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত।

আরও পড়ুন