বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

হাতিরঝিলে ভবন নির্মাণের নিষেধাজ্ঞা প্রত্যাহার

Hatirjhil-eeরাজধানীর হাতিরঝিল এলাকায় ভবন নির্মাণসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আগে ছয়তলা ভবন তৈরির নিষেধাজ্ঞা ছিল, এখন তা তুলে নেওয়া হয়েছে।

রোববার ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা-ড্যাপের এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, এখন রাজউকের অনুমতি নিয়ে হাতিরঝিল এলাকায় ছয়তলা ভবন করা যাবে। তবে হাতিরঝিলের সৌন্দর্য যেন নষ্ট না হয়, তা রক্ষা করতে হবে। হাতিরঝিল এলাকা বর্ধিত হবে। এ জন্য যদি কারও তিন কাঠা জমি অধিগ্রহণ করা হয়, তবে তিনি সাত কাঠা পাবেন। এই হারে সবাই ক্ষতিপূরণ পাবেন।

তিনি জানান, ড্যাপের রিভিউ কমিটির প্রতিবেদন পেলে আরও অগ্রগতি জানাতে পারবেন। আগামী ৩-৪ মে পরবর্তী বৈঠকে এ ব্যাপারে জানাতে পারবেন।

সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন