চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদে ৫৫টিতে বিএনপির প্রার্থী নেই। আর ছয়টিতে একক প্রার্থী হিসেবে জয়ের পথে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে রোববার এ তথ্য জানা গেছে।
সব মিলিয়ে এই দফার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা ৩ হাজার ৭২৫ জন। এর মধ্যে আওয়ামী লীগের ৭২৭, বিএনপির ৬৭২, জাতীয় পার্টির ১৭৮ ও স্বতন্ত্র ১ হাজার ৯১২ জন প্রার্থী।
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে অংশ নেয়ার জন্য গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উৎসবমুখর পরিবেশ প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৯ এপ্রিল।
আগামী ৭ মে চতুর্থ দফার ইউপি নির্বাচনে ভোট গ্রহণ হবে।


