প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয় সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বাধীন চার সদস্যের একটি প্রতিনিধিদল।
ধানমণ্ডির কার্যালয়ে শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
বাংলা নববর্ষ দেশবাসীর জন্য শান্তি বয়ে নিয়ে আসবে প্রত্যাশা করে প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠান সাবেক প্রধানমন্ত্রী।
দীর্ঘদিন ধরেই প্রতিবছর ঈদ কিংবা নববর্ষে কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে আসছেন দুই নেত্রী।


