লক্ষ্মীপুরের কমলনগরে দুই বোনকে গণধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় স্থানীয়রা পুলিশকে সহযোগিতা করেন।
গ্রেপ্তার খোকন ওই এলাকার ইস্রাফিলের ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
২৯ মার্চ রাতে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ এলাকায় দুই বোনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণ করে কয়েকজন বখাটে।
এ ঘটনায় ১ এপ্রিল মেয়ে দুটির মা বাদী হয়ে কমলনগর থানায় একটি মামলা করেন। মামলায় একই এলাকার খোকন, সিরাজ, ইউছুফ ও আবদুল করিমসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।


