বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রাজউক পরিচালক গ্রেপ্তার

9488_arrestচেক জালিয়াতির মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক একেএম শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুরে দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। তাকে রাজধানীর রমনা থানায় রাখা হয়েছে। শফিকুর রহমানকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

গত বছরের জুলাই মাসে চেক জালিয়াতির অভিযোগে রাজধানীর গুলশান থানায় শফিকুর রহমানের বিরুদ্ধে এ মামলা হয় (মামলা নম্বর ১২)। মামলার তদন্তের প্রয়োজনে তাকে গ্রেপ্তার করা হয়েছে ।

আরও পড়ুন