বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

১৭ দিন পর বাড়ি ফিরেছেন তনুর ছোট ভাইয়ের বন্ধু

shohag_juagantor_9675নিখোজেঁর ১৭ দিন পর সন্ধান পাওয়া গেছে নিহত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ছোট ভাইয়ের বন্ধু মিজানুর রহমান সোহাগের।

মঙ্গলবার সকাল ৬টায় বাড়ির পাশে একটি রাস্তায় হাঁটতে দেখে তাকে বাড়ি নিয়ে আসেন তার চাচা।

সোহাগ জানায়, ১৭ দিন কীভাবে গেল, সে বলতে পারবে না।

তার চচা বলেন, কথা-বার্তায় তাকে বেশ অস্বাভাবিক লাগছিল। সে একমনে হাঁটছিল। আমি দেখেই ধরে নিয়ে এসেছি।

সোহাগের মা সাহিদা বেগম জানান, আমার ছেলে ফিরে এসেছে, এটাই খুশির বিষয়। কারও বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

এর আগে ২৭ মার্চ নিহত সোহাগী জাহান তনুর ছোট ভাইয়ের বন্ধু মিজানুর রহমান সোহাগ নিখোঁজ হয়।

আরও পড়ুন