বুধবার ৪ নভেম্বর ২০২৬

মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ

Pohela-Boishakh-Preparationবর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শেষ করে এনেছে চারুকলার শিক্ষার্থীরা। এ বছরের শোভাযাত্রার প্রতিপাদ্য নারী ও শিশু নির্যাতন। সে বিষয়টিকে সামনে রেখেই, তৈরি হয়েছে মায়ের কোলে শিশু, সাম্পান, ক্ষ্যাপাটে ষাঁড়, একটি গাছে তিনটি পাখি। থাকছে হাতি, ঘোড়া আর হরিণও।

বৈশাখ উদযাপনের অনুসঙ্গ হিসেবে মঙ্গল শোভাযাত্রা যুক্ত হয়েছিলো আজ থেকে প্রায় ৩০ বছর আগে। এবারও চারুকলায় প্রায় একমাসের এই কর্মযজ্ঞ এখন রয়েছে প্রায় শেষ পর্যায়ে।

দিন-রাত অক্লান্ত পরিশ্রমে শোভাযাত্রার শিল্পকর্মগুলো তৈরি করছেন শিক্ষার্থীরা। একাজে পারিশ্রমিক নয় সৃষ্টির আনন্দই তাদের কাছে মুখ্য।

শোভাযাত্রার খরচের বড় অংশটাই আসে মুখোশ বিক্রি থেকে। এবছর মুখোশ পরায় বিধি-নিষেধে সেই বিক্রিতে পড়েছে ভাটা।

এই আয়োজনে খরচ ১০ থেকে ১৫ লাখ টাকা। বিগত বছরে অনুদান ছাড়াই শোভাযাত্রা হলেও, এবার এক লাখ টাকা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

শোভাযাত্রার পথেই অদূর ভবিষ্যতে যাবে মেট্রোরেল। তবে সেটিকে চিন্তার কারণ বলে মনে করছেন না সংস্কৃতিমন্ত্রী।

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে চারুকলার এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য অন্তর মম বিকশিত কর অন্তর তর হে।

আরও পড়ুন