বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঢাকার বিজয় সরণিতে বহুতল ভবন হেলে পড়েছে

bijoy soroniরাজধানীর বিজয় সরণি মোড়ে কুপার্সের পাশে একটি বহুতল গার্মেন্ট ভবন হেলে পড়েছে। খবর পেয়ে তেজগাঁও স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

ওসি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি দল, পুলিশ ও ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছেন। ভবন থেকে কর্মীদের সরিয়ে নেয়া হচ্ছে।

আরও পড়ুন