শরীয়তপুরে সমকামিতার অভিযোগে সিরাজ সরদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার গোসাইহাট উপজেলার কুচাইপট্রি বাজারের ভীমখিল গ্রাম থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের মসুরগাওঁ গ্রামের আজিজুল মৃধার ছেলে ইব্রাহীম মৃধা (১০) গত ২২ মার্চ কুচাইপট্রি বাজার দিয়ে দাখিল মাদ্রাসায় যাচ্ছিল। তখন সিরাজ সরদার ইব্রাহীমকে ফুঁসলিয়ে মনিরের বেকারির পিছনে নিয়ে যায় এবং জোরপূর্বক শারীরিক নির্যাতন চালায়। এ সময় ইব্রাহীম ডাক চিৎকার করলে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে। ওই সময় নির্যাতনকারী সিরাজ সরদার পালিয়ে যায়। পরে আহত ইব্রাহীমকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গোসাইরহাট থানায় ইব্রাহীমের বাবা আজিজুল মৃধা বাদী হয়ে যৌন হয়রানির অভিযোগে একটি মামলা করেন।
পরে গোসাইরহাট থানা পুলিশ কুচাইপট্রি বাজারের ভীমখিল গ্রামের নিজ বাড়ি থেকে সিরাজ সরদারকে গ্রেফতার করে।
এ ব্যাপারে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আসামি সিরাজ সরদারকে গ্রেফতারের চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করছি।


