বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ভারতের ঘাঁটি ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের রণতরী-যুদ্ধবিমান

us_india_9822শিগগির ভারতের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করার সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের রণতরী ও যুদ্ধবিমানগুলো।

মঙ্গলবার ভারতে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা শেষে দেয়া এক যৌথ বিবৃতিততে এ ঘোষণা দেয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সভায় ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পাররিকার এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন এসটন কার্টার।

চীনকে মোকাবেলার জন্য এশিয়া- প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বর্তমানে এ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর ৬০ ভাগ রণতরী অবস্থান করছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, এশিয়া- প্রশান্ত মহাসাগর অঞ্চলে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও রণতরীগুলো জ্বালানি গ্রহণ, মেরামত ও অন্য লজিষ্টিক কাজে ভারতের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করবে।

কয়েক মাসের মধ্যেই এব্যাপারে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে। এর পরই ভারতের ঘাঁটি ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন