বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অনুশীলনে ফিরেছেন আশরাফুল

ashrafulমোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের ১৬ আগস্ট। তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এ লক্ষ্যে শুক্রবার মাঠে ফিরেছেন আশরাফুল; পুরোদমে শুরু করলেন অনুশীলন।

২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পটফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ এই ক্রিকেটার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি শুক্রবার সকালে লিখেছেন, ‘অনেকদিন পর অনুশীলনে যাচ্ছি। তাই আজকের সকালটা অন্যরকম সুন্দর আমার জন্য। দারুণ লাগছে।’ আর আশরাফুলের এই নতুন সূচনায় তার সাথে আছেন তারই শৈশবের কোচ ও জাতীয় দলের সাবেক লেগ স্পিনার ওয়াহিদুল গনি।

এ ব্যাপারে আশরাফুল বলেন, ‘গনি স্যার কিছুক্ষণ আগে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ফোনে বললেন…অনেক দিন খেলার থেকে দূরে আছিস তাই এখানে কিছু দিন প্র্যাকটিস করে যা। আমিও তোকে পর্যবেক্ষণ করতে পারব ক্রিকেটের বেসিকটা খেলা থেকে দূরে থাকায় ভুলে গেছিস কিনা। কিছু ব্যাপারে সাহায্য ও করতে পারব। আর তুই এখানে আসলে অন্য যারা বাচ্চারা আছে তারাও প্রেরণা পাবে…।’

আশরাফুল বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার পর অসংখ্য মেসেজের ভিড়ে ডাক্তারের পাঠান মেসেজটি এই নববর্ষের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিল- মিস্টার আশরাফুল,আপনার হাতের আঙ্গুলের ইনজুরি সেরে গেছে। যে আঙ্গুলের হাড়ে চিড় ধরেছিল সেটা ঠিক হয়েছে। আমরা রিপোর্ট চেক করলাম। আপনি এখন নিশ্চিন্ত মনে প্র্যাকটিস করতে পারেন। শুভকামনা।

আরও পড়ুন