রাজধানীর মেরুল বাড্ডায় ওয়াসার পানির দাবিতে সড়ক করেছে এলাকাবাসী। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে পোস্ট অফিস গলির মাথায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। অবরোধের কারণে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়েছে।
বাড্ডা থানার এসআই নাজির জানান, ওই এলাকায় অনেক দিন ধরে পানির সমস্যা চলছিল।
দুপুর পৌনে ১২টার দিকে ওয়াসার পানির দাবিতে মেরুল বাড্ডা সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় তারা পোস্ট অফিস গলির মাথায় প্রায় ১৫ মিনিট বিক্ষোভ করে।
পরে ডিএমপি থেকে পানি সাপ্লাই দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানান এসআই নাজির।


