বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রুনা লায়লা দুই নাতিকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে

Runa-Laila-PMবাংলাদেশ তথা উপমহাদেশের বিখ্যাত শিল্পী রুনা লায়লার দুই নাতির গান শুনে মুগ্ধ হয়ে তাদের প্রাণভরে দোয়া করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় উপস্থিত ছিলেন রুনা লায়লা ও তার স্বামী চিত্রনায়ক আলমগীর এবং রুনা লায়লার মেয়ে তানি লায়লা।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে রুনা লায়লার মেয়ে তানি লায়লা দুই ছেলে জাইন ও অ্যারন প্রধানমন্ত্রীকে খালি গলায় ‘আই লাভ মাই বাংলাদেশ’ গানটি গেয়ে শোনায়।

২৬ মার্চ ইউটিউবে অবমুক্ত হওয়া গানটি জাইন ও অ্যারনের মুখে শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মুগ্ধতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন রুনা লায়লা। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার দুই নাতি জাইন ও অ্যারনের উদ্যোগের প্রশংসা করে তাদের দোয়া করেছেন। তাদের উৎসাহ দিয়েছেন। তারাও প্রধানমন্ত্রীকে পেয়ে যেমন অনুপ্রাণিত হয়েছে, ঠিক তেমনি তার দেখা পেয়ে গর্বিত ও আনন্দিত।

রুনা লায়লা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই ব্যস্ত একজন মানুষ। আমরা যোগাযোগ করার পর তিনি তার সব ব্যস্ততা সত্ত্বেও সময় বের করেছেন। আন্তরিকতা নিয়ে কথা বলেছেন। আমরা এজন্য তার কাছে কৃতজ্ঞ।

আরও পড়ুন