বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে বজ্রপাতে যুবলীগ নেতাসহ নিহত ৩

bajropat-jugantor_10062হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ জন।

শনিবার দুপুরে সদর ও লাখাই উপজেলায় এ দুঘর্টনা ঘটেছে।

নিহতরা হলেন- সদর উপজেলার কাকিয়ারআব্দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কৃষক আবিদ আলী (২২), লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের বাসিন্দা রমজান আলী (৪০)। রমজান বুল্লা ইউনিয়ন যুবলীগ সভাপতি। একই উপজেলার ভাদিকারা গ্রামের বাসিন্দা মশ্বব আলীর ছেলে দিনমজুর শফিকুল ইসলাম (৩২)।

এলাকাবাসী জানায়, দুপুরে ঝড়ের মধ্যে সদর উপজেলার কৃষক আবিদ আলী স্থানীয় ঘুঙ্গিয়াজুড়ি হাওরে ধান কাটছিলেন। তখন বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ দিকে একই সময় লাখাই উপজেলার যুবলীগ নেতা রমজান আলী বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে গরু আনতে যান। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। রমজানকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই উপজেলার ভাদিকারা গ্রামের শফিকুল ইসলাম মাটি কাটছিলেন। দুপুরে ঝড় শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ছাড়াও বজ্রপাতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন