বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে পানি সঙ্কটে দুর্ভোগ

Muhsin-Hallঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কবি জসীম উদদীন হল, জিয়াউর রহমান হল, মাস্টার দা সূর্যসেন হল ও হাজী মুহাম্মদ মুহসীন হলে শনিবার সারাদিনই ছিল এই সঙ্কট।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জিয়া হলের গভীর নলকূপের ফিল্টার নষ্ট হওয়ায় সৃষ্ট এই সঙ্কট দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, পহেলা বৈশাখে শুরু এই সঙ্কটে পড়ে বাধ্য হয়ে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি পান করে কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জিয়া হলের ছাত্র মুসতাহিদুল ইসলাম বলেন, শনিবার সারাদিন হলে পানি নাই। এই পানির সঙ্কট মূলত পহেলা বৈশাখ থেকে। সেদিন সকালে পানি ছিল ঘণ্টা খানেক। তারপর আর পাওয়া যায়নি। শুক্রবারও ছিল একই রকম অবস্থা। আর আজ সকাল থেকেই পানি নেই। দুপুরে ঢাকা ওয়াসার তিনটি গাড়িতে পানি সরবরাহ করা হয়

পানি সমস্যার কথা স্বীকার করে তা সমাধানে দ্রুত কাজ চলছে বলে জানিয়েছেন মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. নিজামুল হক ভূঁইয়া।

তিনি বলেন, আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। দ্রুত এই সমস্যার সমাধান হবে। ছাত্রদের দুর্ভোগের কথা মাথায় রেখে আমরা বিষয়টি দ্রুততার সাথে সম্পন্ন করার চেষ্টা করছি।

আরও পড়ুন