বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘বিএনপির আন্দোলনের হুমকি ভয় পায় না আওয়ামী লীগ’

10179_amuআওয়ামী লীগ কখনো আন্দোলনের হুমকিতে ভয় পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানস্থলে সাংবাকিদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।

বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারী করেন আমির হোসেন আমু।  সাংবাদিক শফিক রেহমানের মুক্তি দাবিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিবৃত্তির প্রেক্ষিতে তিনি আরো বলেন, আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন