বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দুদকের হাতে রাজউকের হিসাবরক্ষক গ্রেপ্তার

handcupরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হিসাবরক্ষক তাহমিদুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সংস্থাটির উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল।

দুদক সূত্র জানায়, তাহমিদুল ইসলাম দুটি মামলার এজাহারভুক্ত আসামি। গত বছরের অক্টোবরে রাজধানীর শাহবাগ ও শেরেবাংলা নগর থানায় মামলা দুটি করে দুদক।

মানি লন্ডারিং আইনে করা একটি মামলায় তাহমিদুলের বিরুদ্ধে ৯৮ লাখ টাকার বেশি সন্দেহজনক ও অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়। আরেকটি মামলা করা হয় প্রতারণার অভিযোগে। সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও ব্যবসায়ী পরিচয়ে পাসপোর্ট নেওয়ার অভিযোগে ওই মামলাটি হয়।

আরও পড়ুন