শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: মামলা

Raped-rrdলক্ষ্মীপুর সদর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা করেছেন। গতকাল শনিবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটেছে। রোববার সকালে দুজনকে আসামি করে মামলাটি করা হয়।

মামলার আসামিরা হলেন জামাল উদ্দিন ও তাঁর সহযোগী ওসমান গনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে ওই স্কুলছাত্রীকে জামাল উদ্দিন কৌশলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ওসমান গনি নামের এক ব্যক্তি এ ঘটনায় জামাল উদ্দিনকে সহায়তা করেন। পরে ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক চিকিৎ​সা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে ওয়ান স্টপ ক্রাইসিস সেলে চিকিৎসাধীন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ধর্ষণের ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন