রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রীও আবদুল হামিদকে ফুলের তোড়া দেন।
আবদুল হামিদের দৈনন্দিন কর্মসূচির তালিকায় এটি ‘সৌজন্য সাক্ষাৎ’ লেখা রয়েছে।
সরকার প্রধান শেখ হাসিনা সর্বশেষ গত ২৬ মার্চ বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানের সঙ্গে এক অনুষ্ঠানে ছিলেন।


