অপহরণের দুই দিন পর সোমবার বান্দরবানের ডিম পাহাড় থেকে তিন গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানছি থানা পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন- আবু বক্কর (৪০), নুরুল আবছার (৩৫) ও মো. সাহাব উদ্দিন (৪০)।
শনিবার বিকেল ৪টার দিকে আলীকদম থেকে এই তিন গরু ব্যবসায়ী মোটরসাইকেলে করে থানচি যাচ্ছিলেন। পথে ডিম পাহাড় এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
সোমবার বিকেল ৩টার দিকে থানছি-আলিকদম সড়কে ডিম পাহাড়ের ২৮ কিলোমিটার এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকাল থেকে স্থানীয়দের সহায়তায় ডিম পাহাড়ের ২৮ ও ২৯ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে লাশ তিন উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে জন ত্রিপুরা ও জসিম উদ্দিনসহ চার জনকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
এর আগে,


