
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে অন্যতম চুপ, ভাই কিছু বলবে। নাটকটি ২০১৪ সালে ঈদুল আজহায় এনটিভিতে প্রচারিত হয়েছিল। এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। এবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই নাটকের সিক্যুয়েল নির্মাণ করছেন সাগর জাহান।
ছয় পর্বের এই ধারাবাহিক নাটকের নাম চুপ, ভাই কিছু ভাবছে। এতেও মোশাররফ করিমের বিপরীতে যথারীতি থাকছেন অপি করিম। সম্প্রতি অস্ট্রলিয়াতে ফিরেই গত ১৬ এপ্রিল থেকে রাজধানীর উত্তরায় শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম।
সিকান্দার বক্স শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয় করে গত কয়েক ঈদেই আলোচনা, সমালোচনায় ছিলেন মোশাররফ করিম। আলোচিত এই ধারাবাহিক নাটকের আর কোনো সিক্যুয়েল নির্মিত হবে না বলেও ঘোষণা দিয়েছেন নির্মাতা সাগর জাহান।


