বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

স্টার কাবাবের ১১ শাখায় অভিযান, জব্দ

star_kababরাজধানীর বিভিন্ন এলাকায় স্টার কাবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট গ্রুপের মালিকানাধীন ১১টি শাখায় (মূসক ইউনিট) অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট গোয়েন্দা ইউনিট।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলেন কক্ষে ভ্যাট গোয়েন্দা ইউনিটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে এনবিআর।

ভ্যাট গোয়েন্দা সূত্রে জানা যায়, স্টার কাবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মতো বড় প্রতিষ্ঠানগুলো কোটি কোটি টাকা ভ্যাট ফাঁকি দেওয়ায় ছোট ছোট প্রতিষ্ঠান ভ্যাট প্রদানে উৎসাহ দেখায় না বলে একাধিক অভিযোগ ছিল। স্টার কাবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিরুদ্ধে কাঁচা চালান ইস্যু করা, ইসিআর থাকা সত্ত্বেও সেবা সরবরাহের সব ক্ষেত্রে ইসিআর চালান না দেওয়া, নিজস্ব প্যাডে ও সাদা কাগজে হাতে লেখা বিল প্রদান ও মূল্য তালিকায় ভ্যাট অন্তর্ভুক্ত উল্লেখ না থাকা ইত্যাদি অভিয়োগের বিপরীতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে অভিযান চালিয়ে এর সত্যতাও পাওয়া যায়।

ভ্যাট গোয়েন্দারা এলিফ্যান্ট রোডস্থ স্টার কাবাব হোটেল ও রেস্টুরেন্টের বেশ কিছু কাঁচা চালান ইস্যুর প্রমাণসহ হাতেনাতে ব্যবস্থাপককে ধরেন। একইভাবে ঠাটারি বাজার, ধানমন্ডি, বনানী, কারওয়ান বাজার শাখায় ব্যাপক হারে কাঁচা চালান ইস্যু করছে। ভ্যাট ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়ায় গোয়েন্দারা প্রতিষ্ঠানটির দলিলাদি জব্দ করেন।

ভ্যাট গোয়েন্দার আটটি দল এই অভিযান চালায়। অভিযানের জন্য ঢাকাস্থ বিভিন্ন ভ্যাট কমিশনারেটের ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

আরও পড়ুন