সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রাত সাড়ে আটটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকবেন। গুলশান কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।


