বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে ব্রয়লার বিস্ফোরণে নিহত ২

sirajganj_207209সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি ধানের চাতালের ব্রয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

নিহতরা হলেন, ইদ্রিস আলী (২৫) ও নাসির আহম্মেদ (২৬)।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বরগাতীতে এ ঘটনা ঘটে।

আহত ইউসুফ, লুৎফর ও ফয়সালকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, রামেশ্বরগাঁতী গ্রামের নুরুল ইসলামের চাতালে ব্রয়লার বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।

রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছে।

আরও পড়ুন