বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গতি নেই বিএনপির নতুন কমিটি গঠনে

BNP-Council-Preparationsকাউন্সিলের পর একমাস হয়ে গেলেও বিএনপির নতুন কমিটির মাত্র ৪০টি পদ পূরণ হয়েছে। পুরো কমিটির ৮৮ ভাগ নেতা নির্বাচনই বাকি। পুরনো কমিটি দিয়ে চললেও, গঠনতন্ত্রমতে কাউন্সিলের পর দলে কোন শূণ্যতা তৈরি হয়নি বলে মনে করেন দলটির নেতারা।

গত ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে নতুন কমিটির নেতা নির্বাচনের পুরো দায়িত্ব তুলে দেয়া হয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে। গত এক মাসে তিন দফায়  মহাসচিব, কোষাধ্যক্ষ, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ মাত্র ৪০ জন নেতা নির্বাচন করেছেন তিনি। আধা যুগের পুরনো কমিটি হলেও, গঠনতন্ত্র অনুযায়ী দল পরিচালনায় কোন অসুবিধা নেই বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর রায়।

স্থায়ী কমিটিসহ প্রায় চারশ সদস্যের জাতীয় নির্বাহী কমিটির আকার এবার পাঁচশ হতে পারে। এই বিরাট সংখ্যক নেতা নির্বাচনের ক্ষেত্রে সময় নেয়াটা স্বাভাবিক বলে মনে করছেন দ্প্তরের দায়িত্বে থাকা নতুন সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। পদপ্রত্যাশীদের পদচারণায় এখন মুখর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের দপ্তর ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়।

আরও পড়ুন