বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আ’লীগের রাজনীতি নিশ্চিহ্ন করতেই জয় অপহরণ চেষ্টা

obaydul-kader_10502আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন করতেই প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্ট সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে মন্তব্য করেছে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা। আওয়ামী লীগের ভবিষ্যত রাজনীতি নিশ্চিহ্ন করতেই সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিলো।আন্দোলনে ব্যর্থ হয়ে একটি বিশেষ মহল এ পথ বেছে নিয়েছে।একইভাবে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল।

পর্যাপ্ত তথ্য-প্রমাণসহ শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই নিয়ম মেনে তাদের গ্রেফতার করা হয়েছে। এফবিআই’র কাছ থেকে প্রাপ্ত তথ্য ও তার বাসা তল্লাশি করে পাওয়া প্রমাণাদিই প্রমাণ করে তারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।তাদেরকে গ্রেপ্তারের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।যুক্তরাষ্ট্রে জয়কে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে যাদেরকে দেশটির আদালত দণ্ড দিয়েছে,তাদের স্বীকারোক্তিতে গ্রেপ্তারকৃতদের নাম এসেছে।এফবিআইয়ের তথ্যে গ্রেফতারকৃতদের নাম রয়েছে।

শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে বাঁচাতে যারা কথা বলেন,তারাও এই ষড়যন্ত্রে লিপ্ত আখ্যা দিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, গ্রেফতারকৃতদের বাঁচাতে যারা তাদের পক্ষ নিয়েছে,তারা জয় হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত বলে আমি মনে করি।তারাও এ ষড়যন্ত্রের দায় এড়াতে পারেন না।’

আরও পড়ুন