বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নির্বাচনে সহিংসতা রোধে কঠোর হওয়ার আহ্বান আ’লীগের

hanif_jugantor_10604ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা রোধে ইসিকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বৃহস্পতিবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে কথা বলতে নির্বাচন কমিশনে গিয়ে আওয়ামী লীগের প্রতিনিধি দল এ আহ্বান জানান।

প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) ফারুক খান, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

নির্বাচনী সহিংসতায় জড়িতরা আওয়ামী লীগের নেতা-কর্মী হলে দল শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন হানিফ। এসময় ইউপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন