বুধবার ৪ নভেম্বর ২০২৬

এমপিওভুক্তির জন্য কোনো ধরনের অর্থ নয়: শিক্ষা মন্ত্রণালয়

education_min_19278শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তিসহ বিভিন্ন কাজের অনুমোদনের নামে কাউকে কোন ধরনের অর্থ না দেয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়।

কেউ এ ধরণের কাজের কথা বলে অর্থ দাবি করলে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদনসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের কথা বলে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ দাবি করছে বলে অভিযোগ উঠেছে।

মন্তণালয় থেকে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন প্রভৃতি শিক্ষা মন্ত্রণালয়ের রুটিন কাজ। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে মন্ত্রণালয়ে এ ধরণের কাজ সম্পন্ন হয়। এসব সরকারি কাজের জন্য অর্থ আদায়ের কোনো বিধান নেই।

শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কখনো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ বা এ ধরণের কাজের জন্য অর্থ গ্রহণ করেন না। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ বা এ ধরণের কোনো কাজের জন্য অর্থ গ্রহণ করেছেন বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন