বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। তবে নাম এখনও ঠিক হয়নি। তবে এটি পরিচালনা করছেন পহলাজ নিহালানি। অভিনয়ে থাকছেন অমিতাভ বচ্চন ও অজয় দেবগন।
জানা গেছে, অমিতাভ এবং অজয় একযোগে ফিল্মের স্ক্রিপ্ট শুনেছেন। দুজনেরই পছন্দ হয়েছে স্ক্রিপ্ট। আপাতত এঁরা শুটিং-এর জন্য সময় বার করবার চেষ্টা করছেন।
ফিল্মের কাহিনি লিখেছেন এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। প্রসাদ এর আগে ‘বাহুবলী’ ও ‘বজরঙ্গী ভাইজান’-এর মতো সুপারহিট ফিল্মের কাহিনি রচনা করেছেন।
ছবিটি এই বছরের জুলাই-আগস্ট নাগাদ মুক্তি পাবে বলে নির্মাতাদের আশা।


