শনিবার তৃতীয় ধাপের ৬১৮ ইউনিয়ন পরিষদে হবে ভোট। সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এরই মধ্যে উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ শুরু করেছেন নির্বাচনী কর্মকর্তারা। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজকের মধ্যেই সব ভোট কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম।
এদিকে, প্রার্থীদের প্রচার শেষ হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে।


