বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নবীনগরে জুতার বাক্সে ২০টি ককটেল

coktailব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে পরিত্যক্ত অবস্থায় দুটি জুতার বাক্স থেকে ২০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার দুপুর তিনটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করে নবীনগর থানা পুলিশ।

ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, দুপুরে কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি জুতার বাক্স দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাক্স দুটি থেকে ২০টি ককটেল উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

আরও পড়ুন