বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮জনকে গুলি করে হত্যা

44_207806যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যে বন্ধুকধারীদের গুলিতে একই পরিবারের ৮জন নিহত হয়েছে।

তাদের সবাইকে মাথায় গুলি করা হয়। অঙ্গরাজ্যেটির দক্ষিণ কলম্বাসের পিকেটন এলাকায় স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ওই হত্যাকান্ড ঘটে। খবর বিবিসির।

ঘটনাস্থল পরিদর্শন করে চার্লস রিডার নামে এক পুলিশ কর্মকর্তা জানান, রডেন পরিবারের ওই সদস্যদের সবাইকে বিছানায় ঘুমের মধ্যে হত্যা করা হয়।

চারটি বাড়িতে ঢুকে ওই হত্যাকান্ড ঘটায় বন্দুকধারীরা। এর মধ্যে দুটি বাড়ি পাশাপাশি হলেও তৃতীয়টি প্রায় এক মাইল দূরে আর চতুর্থটির দূরত্ব তার থেকে দশ মিনিটের পথ।

পুলিশের ওই কর্মকর্তার ধারণা হত্যাকারীরা কোন সংঘবদ্ধ হয়ে এসেছিল।

গুলিবর্ষনের ওই ঘটনাস্থল থেকে সৌভাগ্যক্রমে ৩ শিশু বেচে যায়। এদের মধ্যে চারদিনের এক নবজাতকও রয়েছে।

ওহাইয়ো রাজ্যে গভর্নরও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী জন কেসিচ বলেন, এ নৃশংসতায় সান্তনার ভাষা নেই।

আরও পড়ুন