শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশু ধর্ষণ: ২ ধর্ষককে গণপিটুনি

Savar-ddসাভারের গেন্ডায় তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।

শুক্রবার দুপুর ১২টার দিকে সাভার পৌর এলাকার মামুনুর রশিদের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তৃতীয় শ্রেণীতে পড়া ওই শিশুকে বাড়িতে একা পেয়ে দুই ভাড়াটিয়া সুরুজ মিয়া ও সুমন তাকে ধর্ষণ করে। পরে শিশুটি গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে তার বাবাকে বিষয়টি জানায়।

শিশুটির বাবা ঘটনার কথা অন্য ভাড়াটিয়াদের জানানোর পর রাতেই ধর্ষক সুরুজ মিয়া ও সুমনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ধর্ষণের শিকার ওই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন