শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যা

rog-keteযশোরের উপশহর এলাকায় এক যুবককে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শামীম হোসেন (২৬) উপশহর এলাকার লিয়াকত হোসেনের ছেলে।

শনিবার ভোরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান উপশহর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বিপ্লব হোসেন।

তিনি বলেন, শুক্রবার রাত ৯টার দিকে উপশহর নিউমার্কেট এলাকার কাঠগোলার সামনে দুর্বৃত্তরা শামীমকে পিটিয়ে পা ভেঙে এবং হাত ও পায়ের রগ কেটে দেয়।

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, শামীম হত্যায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন